লোড হচ্ছে...
সভায় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ঢাকা-১২ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও দায়িত্ব বণ্টন করা হয়।
১ দিন আগে
জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
গণভোটকে ঘিরে ‘প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতি’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান ও ঘৃণা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,...
১৭ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে...
১৩ এপ্রিল, ২০২৬
শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা শুধু মালিকদের দায়িত্ব নয়, বরং রাষ্ট্রকে এখানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ...
১১ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিন ও ফাতেমা খাতুনের ছেলে ওমর ওসমান রাজু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অনটন আর দুরাবস্থার কারণে বর্তমানে কৃষি জমিতে পেয়াজ তোলার শ্রমিকের কাজ করছেন এই মেধাবী শিক্ষার্থী।
৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত “অপরিণামদর্শী” এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের জন্য ক্ষতিকর। ২ এপ্রিল প্রকাশিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি সংকটকে অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপানো হচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। অনলাইন ক্লাসের কারণে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক গরিব শিক্ষার্থী ইন্টারনেট খরচের কারণে শিক্ষার বাইরে চলে যাচ্ছেন, পাশাপাশি স্মার্টফোন ব্যবহার ও ডিভাইসে আসক্তি নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি করছে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
২ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৪ মার্চ, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলে, পিলখানার ঘটনার মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়। ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।
১৪ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি খরচ প্রকাশ করা হয়েছে।
১৩ মার্চ, ২০২৬
জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে। জুলাই টিকে না থাকলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকার কারোরই অস্তিত্ব থাকবে না। বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
৬ মার্চ, ২০২৬
২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটনের লক্ষ্যে পুনঃতদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, লক্ষ্মীপুর ৩ আসনে দত্তপাড়া বটতলীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার অপরাধে আবু সায়েদ সবুজ (৫৫) নামে এক ব্যক্তির এর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকার সূত্রে জানা যায় বিএনপির আমির হোসেন এই কাজের সাথে জড়িত। লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, “আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।”
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বিজয়ী হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এই আসনের মোট ১২৭ টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি লাভ করেছেন সর্বমোট ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে লাভ করেছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ, জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে জয় নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ভোট দেয়া শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাতের আহ্বান, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক সেটি আমরা চাই না। আমরা আশা করি, সৌহার্দ্য-সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারো সাথে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটকের পেছনে উদ্দেশ্য রয়েছে। এটি কোনো সংস্থার বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা ঠাকুরগাঁওয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।
১১ ফেব্রুয়ারি, ২০২৬

